ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মিশর সীমান্তে বন্দুক হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ৩ জুন ২০২৩
মিশর সীমান্তে বন্দুক হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

মিশর সীমান্তে বন্দুক হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো কয়েকজন।

শনিবার (৩ জুন) ভোরের দিকে চেক পোস্ট থেকে এক নারী ও এক পুরুষ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন ইসরায়েলি সেনা ও সন্দেহভাজন এক হামলাকারী অভিযানের সময় নিহত হয়েছে। জানা গেছে হামলাকারী মিশরের পুলিশ সদস্য।

আরো পড়ুন>> শপথ নিলেন এরদোগান

ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এসময় তারা চার লাখ ডলার মূল্যের মাদক জব্দ করেছেন। হামলাকারীর সাথে এই ঘটনায় যোগ থাকতে পারে।

মিশরের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী মিশর পুলিশ বাহিনীর একজন সদস্য ছিল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!