[ আন্তর্জাতিক ]
ইসরায়েলে রকেট হামলায় একজন নিহত
ফাইল ছবি
ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে চলছে হামলা- পাল্টা হামলার মতো ঘটনা। এবার ফিলিস্তিনে হামলার জেরে ইসরায়েলে রকেট হামলা। এই হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছু পরেই ছোড়া রকেট রেহোভটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সরাসরি আঘাত হানে। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আরো পড়ুন>> তুরস্কে নির্বাচন থেকে সরে দাড়ালেন অন্য এক প্রার্থী
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে হালকা আহত হওয়ার পর ঘটনাস্থলেই পাঁচজন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সী নারী যিনি মাথায় আঘাত পেয়েছেন।
.png)
গত দুইদিন ধরে ফিলিস্তিনে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট
ডেইলি-বাংলাদেশ/আরটি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!