[ আন্তর্জাতিক ]
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: জাতিসংঘ
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের প্রতি উপনিবেশবাদী আচরণ করছে দখলদার ইসরায়েল। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের কাছে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল এক প্রকার উপনিবেশবাদী আচরণ করছে। ইহুদিদের জন্য একের পর এক জমি দখল করেই যাচ্ছে। এর মাধ্যমে বহুবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল।
আরো পড়ুন>> লাহোরের বাসভবনে ফিরেছেন ইমরান খান
এদিকে ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত মরছে অনেক ফিলিস্তিনি। বোমা হামলা আর রকেট হামলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অসংখ্য ফিলিস্তিনি বসতি।
গত চারদিনের সংঘর্ষে এক ইসরায়েলিসহ ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আরব নিউজ
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!