ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনি ভূখন্ড থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ১২ মে ২০২৩
ফিলিস্তিনি ভূখন্ড থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
সংগৃহীত

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলছে চরম সংঘর্ষ। ফিলিস্তিনে ইসরায়েলের বিভিন্ন হামলা ও অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এমন হামলার প্রতিবাদে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ফিলিস্তিন।

ফিলিস্তিন ভূখন্ড থেকে ইসরায়েল অভিমুখে উন্নত মানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সাবেক কর্মকর্তা ইয়াজহার ডেভিড’র বরাত দিয়ে দেশটির ৭ নম্বর টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতে ফিলিস্তিনি যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

Advertisement

আরো পড়ুন>> পিটিআই'র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারি গ্রেফতার

ফিলিস্তিনের কোনো কোনো ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে ব্যর্থতার কথা ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, কিছু ক্ষেপণাস্ত্র উন্নত মানের। এগুলোকে ঠেকাতে ব্যর্থতায় ফিলিস্তিনি গণমাধ্যমগুলো আমাদেরকে উপহাস করছে।

এদিকে, ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি টিভি চ্যানেল ‘কান’ জানিয়েছে, রাজনৈতিক কর্তৃপক্ষ এখনই যুদ্ধবিরতির কথা ভাবছে না। তাদের চিন্তায় এখন শুধু সংঘাত-সংঘর্ষ।

গত মঙ্গলবার থেকে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এর ফলে এ পর্যন্ত অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ফিলিস্তিনি সংগ্রামীরা। 

সূত্র: পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!