ঘটনার সময় তরুণের বাবা দাঁড়িয়েছিলেন সমুদ্র সৈকতে। চোখের সামনে ছেলেকে প্রাণ হারাতে দেখেছেন তিনি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার পরই হাঙরটিকে ধরে মিশরীয় কর্তৃপক্ষ। মূলত হাঙর সম্পর্কে গবেষণা চালাতেই এই পদক্ষেপ নেয় দেশটি। তবে এবার জানানো হয়েছে হাঙরটিকে মমি বানিয়ে জাদুঘরে রাখা হবে।
.png)
সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস ও রেড সি রিজার্ভের বিশেষজ্ঞরা সোমবার প্রাণীটির শুষ্ককরণ প্রক্রিয়া শুরু করেছে।
প্রক্রিয়াটি সম্পন্ন হলে মমিফাইড হাঙরটিকে ইনস্টিটিউটের জাদুঘরে প্রদর্শন করা হবে।
মিশরে ঘুরতে গিয়ে হাঙরের হানায় প্রাণ হারানো ওই রাশিয়ান পর্যটকের নাম ভ্লাদিমির পোপভ। তার দেহের কিছু অংশ হাঙটির পেট থেকে উদ্ধার করা হয়। কিছু অংশ পায় জেলেরা।