শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর থানার সাইফুল মোল্লা, কাটাখালী থানার আলামিন, পারভেজ আলী, বেলাল হোসেন ওরফে রুবেল, শাহমুখদুম থানার হাসিবুল, রাজপাড়া থানার শাজাহান ও মাসুম আলী। তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে, গরু চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার ও গরু পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপ ট্রাক ও গরু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া আলামিনের বিরুদ্ধে দুটি গরু চুরির ও দুটি মাদকের মামলা মামলা আছে। অন্যদিকে, পারভেজের বিরুদ্ধে দুটি গরু চুরির মামলা আছে। রুবেলের বিরুদ্ধে গরু চুরি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। হাসিবুলের বিরুদ্ধে একটি মামলা আছে।
আবুল কালাম সাহিদ আরো জানান, কিছুদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর থানা এলাকায় গরু চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩৫টি গরু চুরি হয়। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়। এর মধ্যে নাচোল থানায় দুটি এবং সদর ও গোমস্তাপুর থানায় একটি করে মামলা হয়।