[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে পিকআপ চাপায় পথচারী নিহত
মুন্সিগঞ্জ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি দ্রুতগতির পিকআপের চাপায় আজিজুল বেপারি (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ওই মহাসড়কের গজারিয়ায় ভবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের আলী আজম বেপারির ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গজারিয়ার ভবেরচর এলাকায় মহাসড়ক পারাপারের সময় ওই ব্যক্তিকে একটি দ্রুতগতির পিকআপ চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!