[ দেশজুড়ে ]
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল সিকদার (৬৩) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় রাজাপুর-ভান্ডরিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডরিয়া এলাকার মৃত হাসান সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তার মরদেহ সড়কে পড়েছিল। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। সকালে রাস্তায় হাঁটাহাঁটি করার সময় অজ্ঞাত গাড়ির চাপায় তিনি মারা যান।
.png)
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!