[ দেশজুড়ে ]
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সৌদি-কাতার সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই আতাউল্লাহ। নিহত কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘালয় গ্রামের কালা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন।
নিহতের ছোট ভাই আতাউল্লাহ জানান, ১০ ভাই-বোনের মধ্যে কবির হোসেন তৃতীয়। ৯ বছর ধরে কাতারে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। গত সপ্তাহে বন্ধুদের নিয়ে কাতার থেকে সৌদি আরবে ওমরাহ করতে যান কবির। শনিবার ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
.png)
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে আমরা সহায়তা করব।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!