[ দেশজুড়ে ]
নওগাঁয় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
ফাইল ফটো
নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুনর্ভবা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত রফিকুল ইসলাম উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, দুপুরে রফিকুল পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। পরে হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান।
.png)
পরে খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রফিকুলের মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!