ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

লেবাননে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ১৯ অক্টোবর ২০২৩
লেবাননে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় নিলু মোল্লা ও জুয়েল হোসেন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ফজলু নামে আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ধাওয়ায় বৈরুতের ছুল আহাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দূতাবাসের অনুষ্ঠান শেষে নিলু মোল্লা, জুয়েল হোসেন ও ফজলু একটি মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। তারা ছুল আহাদের কাছে পৌঁছালে ছিনতাইকারী মোটরসাইকেলযোগে বাংলাদেশিদের ধাওয়া করলে দ্রুতগতির মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।

আরোহীরা সবাই ছিঁটকে রাস্তায় পড়ে যায়। পরে অ্যাম্বুলেন্স এসে তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলু মোল্লা ও জুয়েলকে মৃত ঘোষণা করে। ফজলু নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোম হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নিলু মোল্লার বাড়ি বাংলাদেশে খুলনার রুপশা উপজেলায় ও জুয়েল হোসেনের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলায়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: প্রবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!