[ দেশজুড়ে ]
রাজৈরে বাইক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
ফাইল ফটো
মাদারীপুরের রাজৈরে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার এ তথ্য জানান রাজৈর থানার ওসি আলমগীর হোসেন।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া কলাবাড়ি এলাকার অপূর্ব হাজরার ছেলে অনিক হাজরা (২৩) ও একই এলাকার গোপাল হালদারের ছেলে অঞ্জন হালদার (২০)।
জানা গেছে, বুধবার দিনগত রাত ২টার দিকে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাচ্ছিলেন অনিক হাজরা ও অঞ্জন হালদার। এ সময় তারা আড়ুয়াকান্দি শনি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অঞ্জন হালদার ও অনিক হাজরা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ইজিবাইকের যাত্রী রেজাউল আলম ও দিদার আলী আহত হন।
.png)
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!