[ প্রবাস জীবন ]
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ২৬ বিদেশিকে গ্রেফতার করে ইমিগ্রেশন বিভাগ- ছবি: ডেইলি বাংলাদেশ
মালয়েশিয়ার জোহর রাজ্যের বাহরুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে বলেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল সোমবার গভীর রাতে ১৫টি হটস্পট স্থানে বৈধ পাস/পারমিট নেই- এমন অনেক বিদেশি নাগরিক রয়েছে বলে জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, অভিযানে ১১৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্য থেকে বৈধ কাগজপত্র নেই, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)এর এবং অভিবাসন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) আইনের অধীনে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, দুজন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ান রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!