ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

নথি জালিয়াতি: মালয়েশিয়ায় এক বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৫ জুলাই ২০২৪
নথি জালিয়াতি: মালয়েশিয়ায় এক বাংলাদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নথি জালিয়াতি সিন্ডিকেট পরিচালনার দায়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাংলাদেশির নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।

জেআইএম-এর মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়ার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ২৪ বছর বয়সী বাংলাদেশির কাছে স্টুডেন্ট পাস পাওয়া গেছে। রুসলিনের মতে, দুই সপ্তাহ ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অপারেশন দলটি চৌকিটের একটি হোটেল রুমে নথি জালিয়াতির প্রধান কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়েছিল।

তিনি আরো বলেন, তদন্তে দেখা গেছে, এই সিন্ডিকেটটি তিন মাস ধরে কাজ করছে এবং বাংলাদেশ, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়ার যাদের ভ্রমণের কাগজপত্র নেই তাদের ভুয়া পাসপোর্ট সেবা প্রদান করে আসছিল।

এই সিন্ডিকেটটি ফোমিমা নথিগুলো পেতে পাসপোর্ট ব্যবহার করে এবং প্রতিটি পাসপোর্টের জন্য ১০০ থেকে ১৫০ রিঙ্গিত চার্জে  প্রতিদিন ৫০ থেকে ১০০টি পাসপোর্ট কপি তৈরি করতো।

ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ বলেন, অভিযানের সময় তারা একটি ল্যাপটপ কম্পিউটার, একটি প্রিন্টার, জাল সন্দেহে ৪৫টি পাসপোর্ট, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালের ১০২টি পাসপোর্ট, জাল ইলেকট্রনিক ই-ভিসা নথির নয়টি শিট, ফোমেমা পরিদর্শন ফর্মের চারটি শিট, এতে ছাপা বাংলাদেশি পাসপোর্ট পৃষ্ঠাসহ কাগজ এবং জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৪ এর অধীনে আরো অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃত বাংলাদেশিকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!