রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৭ টায় কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ছবিটি প্রদর্শন করা হয়। মুজিব বয়োপিক দেখতে ৪ শতাধিক প্রবাসী জড়ো হয়েছিলেন।
মুজিব বায়োপিক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, বিশেষ অতিথি ছিলেন- ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী ভিক্রম ভর্দন। হাইকমিশনের কাউন্সিলর কন্স্যুলার মোর্শেদ আলম, ফাস্ট সেক্রেটারি এ এস এম জাহিদুর রহমান।
.png)
আরো উপস্থিত ছিলেন- প্রফেসর ড. এমদাদুল হক, কমিউনিটির নেতা মকবুল হোসেন মুকুল, দাতো শ্রী কামরুজ্জামান কামাল, সিআইপি অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, জসিমউদদীন চৌধুরী, দাতো আক্তার হোসেন, শ্রমিক নেতা নাজমুল ইসলাম বাবুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে আগত শিক্ষক ছাত্রছাত্রী বৃন্দ এবং মালয়েশিয়া বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার দর্শকবৃন্দসহ ৪ শতাধিক প্রবাসী।