ঐ হাউস থেকে ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট ও জন্মনিবন্ধন প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হবে।
মোবাইল কনস্যুলার সেবাটি রোববার (৭ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে একই স্থানে প্রদান করা হবে।
.png)
মোবাইল কনস্যুলার সেবা প্রদানের সময় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আগত শিশুদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনার পক্ষ থেকে বাংলা বই উপহার স্বরূপ প্রদান করা হয়।
মোবাইল কনস্যুলার সেবা প্রদান উপলক্ষে উপস্থিত ছিলেন- কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি (ইএসকেএল) এর প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী বাংলাদেশি প্রবাসী।