বুধবার রাজ্যের অভিবাসন বিভাগের বরাতে দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের অভিযানে মোট ৩০ অভিবাসী আটক করা হয়।
কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, অভিযানটি কোটা ভারু শহরের আশেপাশের সুপারমার্কেট, জালান কুয়ালা ক্রাইয়ের দোকান, কাম্পুং সেবারাং পাসির মাস সালোরে লোহার কাজের ওয়ার্কশপ, পাসির পুতেহ এবং কাম্পুং পারমাটাং সুংকাইয়ের বেশ কয়েকটি বাড়ি ও রেস্তোরাঁয় পরিচালিত হয়।
.png)
আটককৃতদের মধ্যে ১৭ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ১ জন মিয়ানমার, ১ জন ভারতীয়, ৪ জন থাই পুরুষ ও ৫ জন নারী রয়েছে। তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে আরও তদন্তের জন্য রাখা হয়েছে।
নিক আখতারুল হক জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজ্যে বিদেশীদের উপস্থিতি বা আইন ভঙ্গকারী বিদেশিদের কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে। এছাড়া, অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।