ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দুবাইয়ের নতুন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান

দুবাই প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৭ অক্টোবর ২০২৪
দুবাইয়ের নতুন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান
ছবি- ডেইলি বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র প্রদান করেছেন।

বৃহস্পতিবার দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে তিনি পরিচয়পত্র প্রদান করেছেন।

এ সময় কনসাল জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের অবস্থান এবং চাকুরি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও আগামীদিনে দুবাই ও উত্তর আমিরাতের সাথে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরীর জন্য একসাথে কাজ করার বিষয়ে তিনি ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন।

Advertisement

ভবিষ্যতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে কনসাল জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!