ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

নীল বা লাল, ক্ষণে ক্ষণে রঙ বদলায় পাহাড়

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:২১, ২০ ফেব্রুয়ারি ২০২২
নীল বা লাল, ক্ষণে ক্ষণে রঙ বদলায় পাহাড়
অস্ট্রেলিয়ার ম্যাজিক পাহাড়। ছবি : সংগৃহীত

নীল থেকে বেগুনি, বেগুনি থেকে লাল, যখন যেমন ইচ্ছে! ‘মুড’ হলেই ক্ষণে ক্ষণে রঙ বদলায় এই পাহাড়! সে রঙিন পাহাড়ের বাড়ি অস্ট্রেলিয়া। পাহাড়টির নাম আইয়ারস রক (Ayers Rock)। মনোমুগ্ধকর রহস্যময়তার কারণে যার জনপ্রিয়তা বেড়েই চলেছে।

রঙ বদলের আশ্চর্য বৈচিত্রের কারণেই এ পাহাড়ের ডাক নাম ‘ম্যাজিক মাউন্টেন’। উচ্চতা ৩৪৮ মিটার। ৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, প্রস্থ প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার।

এমনিতে আর পাঁচটা কম উচ্চতার পাহাড়ের সঙ্গে আইয়ারস রকের বিরাট অমিল আছে এমন নয়। সকাল থেকে বিকেল অবধি পাহাড়ের গায়ে চলতে থেকে রঙের খেলা।

Advertisement

অনেকেই হয়ত বলবেন যে, কাঞ্চনজঙ্ঘাও তো সূর্যোদয় ও সূর্যাস্তে রঙ বদলায়। তা ঠিক, বদলায় বটে। তবে এই ঘটনা তার চেয়ে ঢের আলাদা।

প্রথমত, আইয়ারস রঙ বদলায় গোটা দিন ধরে। তার উপর বহু রকম রঙ। অস্ট্রলিয়ার ম্যাজিক পাহাড় কখনও হলুদ, কখনও কমলা, কখনও বা লাল মাঝেমাঝে বেগুনি আর পাহাড়ের গম্ভীর কালো রঙ তো আছেই। ভোরে ও সন্ধ্যায় রঙ বদলের ব্যাপারটা বেশি, সেকথা ঠিক। কিন্তু প্রশ্ন হলো, একটি পাহাড় এভাবে রঙ বদল কীভাবে?

এ পাহাড়ে দেবতা থাকেন, তাই এমন রঙ বদল, এমনটাই স্থানীয় আদিবাসী আনানগুদের বিশ্বাস। আশ্চর্য পাহাড় উলুরুকে পুজো করেন তারা।

বিজ্ঞানীরা অবশ্য এ কথা মানতে নারাজ। তাদের বক্তব্য, গঠনগত কারণেই আশ্চর্য পাহাড় হয়ে উঠেছে আইয়ারস রক। ডিম্বাকৃতির গঠনের জন্য স্যান্ডস্টোনের তৈরি পাহাড়ে গায়ে সূর্যের আলো পড়লে অদ্ভুত বিচ্ছুরণ হয়, এবং ঘটে যায় ম্যাজিক!

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ম্যাজিক পাহাড় একটিমাত্র পাথরের পাহাড়। যা সচরাচর দেখা যায় না।

প্রকৃতিপ্রেমীরা অবশ্য এতসব ভাবতে নারাজ। তারা সুন্দরের মুগ্ধ দর্শক হয়েই খুশি। অস্ট্রেলিয়ার মাইন্ট ওগলা ন্যাশানাল পার্কের আইয়ারস রক তাদের জন্য একটি মন ভালো করার ঠিকানা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!