‘দ্য ট্যাবু রুম’ বলে একটি সংস্থার তৈরি তথ্যচিত্রে উঠে এসেছে বিষয়টি। কোটিপতি ঐ ফুটপাথ নিবাসী ব্যক্তির নাম ডম।
তথ্যচিত্রে উঠে এসেছে, ডমের পৈতৃকবাড়িটির বাজারদর ৫ কোটি টাকারও বেশি। তবু কেন সেই বাড়িতে থাকেন না তিনি? ডম নিজের মুখেই জানিয়েছেন, এর কারণ তার মাদকাসক্তি। ১৩ বছর বয়সে প্রথম বার গাঁজা টানেন তিনি। সেই থেকে শুরু। ক্রমেই আরো বিভিন্ন ধরনের মাদকের প্রতি আসক্তি তৈরি হয়।
.png)
১৭ -১৮ বছর বয়স থেকে হেরোইন নেয়া শুরু করেন। মাঝে সাত বছর নেশামুক্তির চেষ্টা করেও লাভ হয়নি। এখনও নিয়মিত মাদক নিতে হয় তাকে। আর তার জন্য দরকার টাকা। কিন্তু কাজ করে টাকা আয় করা কঠিন তার পক্ষে। তাই নিজের বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত। ডমের দাবি, মাসে প্রায় এক লাখ ২৭ হাজার টাকা ভাড়া পান তিনি। কিন্তু তার পুরোটাই চলে যায় মাদকের পিছনে।
বাকি খরচ চালানোর জন্য রোজ ভিক্ষা করেন ডম। তাতে আয় হয় প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। তাতেই চলে পেট। তবে এই ভাবে জীবনযাপন করা যে সত্যিই কঠিন, তা স্বীকার করে নিয়েছেন ডম। স্বাভাবিক জীবনে ফিরতে চান বলেও দাবি করেছেন তিনি। তবে আত্মীয়-পরিজনরা আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। এমনকি, কোনো বন্ধুও নেই তার। স্বাভাবিক জীবনে ফিরতে মাদক ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: আনন্দবাজার