ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলাই কাল হলো

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ৬ ডিসেম্বর ২০২২
স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলাই কাল হলো
ফাইল ছবি

কোথাও ঘুরতে গেলে ছবি তুলি, ভিডিও কলে কথা বলি। তবে কখনো কী ভাবতে পারেন এই ভিডিও কলে কথা বলা কারো কাল হয়ে দাড়ায়। কি বুঝতে পারছেন না? ভারতের হরিয়ানা রাজ্যের বৃহত্তম শহর ফরিদাবাদের এক ব্যক্তি। নাম তার কমল সিংহ। 

তিনি ঘুরতে গিয়ে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য পাহাড়ের ওঠেন। কথা বলতে বলতে পা ফস্কে ২০০ ফুট নিচে পরে মৃত্যু হয়। মৃত্যু যে কার কখন হয় কেউ বলতে পারে না। 

জানা যায়, মৃতের কমল সিংহ পেশায় ফ্যাব্রিক জিজাইনার। কাজ করতেন ফরিদাবাদেরই এক কাপড়ের কোম্পানিতে। দুই বন্ধুর সঙ্গে পাহারে বেড়াতে গিয়েছিলেন তিনি।

Advertisement

তখন স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় বুঝতে পারেননি যে সামনেই খাদ। আরাবল্লির পাহাড়ের ঢাল থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে মৃত্যু হলো যুবকের।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত কমল সিংহ আর তার দুই বন্ধু হরমিন্দর এবং রবির সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। শনিবার আরাবল্লির জঙ্গলে ঘুরতে ঘুরতে স্ত্রীকে ভিডিও কল করেন কমল। কথা বলতে বলতে হাঁটছিলেন। তার পরেই এই মর্মান্তিক ঘটনা।

এই ঘটনা নিয়ে পুলিশ জানায়, আরাবল্লির পাহাড় ঘেরা জঙ্গলে ঘুরতে ঘুরতে কমল হয়তো বুঝতে পারেননি যে তিনি পাহাড়ের ঢালের কিনারায় এসে দাঁড়িয়ে পড়েছেন। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে সম্ভবত পড়ে যান। বন্ধু খাদে পড়ে যাওয়ার পর পুলিশের কাছে ছোটেন হরমিন্দর এবং রবি। কিন্তু অন্ধকার থাকায় দেহ উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়ে পুলিশ। ঘণ্টা ছয়েক পর কমলকে দেখতে পায় পুলিশ। তবে ততক্ষণে মারা যান কমল। 

পুলিশ জানিয়েছে, ক্রেন এবং দড়ি দিয়ে কমলের দেহ তোলা হয়েছে। তাদের সন্দেহ, তিন জনই মদ্যপান করে পাহাড়ে বেড়াতে বেরিয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্টেও অ্যালকোহল মিলেছে। কমলের স্ত্রী ছাড়াও রয়েছে ছোট্ট দুই মেয়ে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!