আকাশে হ্যালির ধূমকেতুর দেখা
আজ রোজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ইং। ১১ বৈশাখ, ১৪৩০ বাংলা, ১৪ শাওয়াল, ১৪৪৫ হিজরি। আজ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৪তম (অধিবর্ষে ১১৫তম) দিন। বছরটি শেষ হতে আরো ২৫৩ দিন বাকি রয়েছে।
ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
ঘটনাবলি:
.png)
১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।
১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।
১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।
১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।
১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।
১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।
১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।
১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।
২০১৩ - বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডি ঘটে। এতে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু ঘটে।
জন্ম:
৭০২ - ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম।
১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।
মৃত্যু:
১৯৭২ - যামিনী রায়,চিত্রশিল্পি।
২০০৬ - নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।
দিবস:
বিশ্ব মেধা সম্পদ দিবস।
রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)।