ডায়াবেটিসে চোখের ক্ষতি, দৃষ্টিশক্তি বাঁচাতে করণীয়
ডায়াবেটিস এমন একটি রোগ, যা আগে বয়ঃবৃদ্ধির কারণে দেখা দিত। আশ্চর্যের বিষয় হচ্ছে, ইদানিং অল্প বয়সীদের মধ্যেও এই রোগ দেখা দিচ্ছে। মূলত ইনসুলিন হরমোনের সাহায্য শরীরের কোষে কোষে গ্লুকোজ পৌঁছায়। যখনই কোনো ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে যায়।
ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হচ্ছে- তেষ্টা পাওয়া, ঘনঘন বাথরুম যাওয়া, ক্লান্তি অনুভাব করা। এর পাশাপাশি আরো একটি লক্ষণ রয়েছে। তা হলো দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া। রক্তে শর্করার পরিমাণের তারতম্যের প্রভাব দৃষ্টিশক্তির উপরও পরে। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-
>> যারা জটিল ডায়াবেটিসে ভোগেন, তারা চোখের কোনো সমস্যা অবহেলা করবেন না। তাতে বিপদ বাড়তে পারে।
.png)
>> রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পেলে দৃষ্টিশক্তি স্বাভাবিকের তুলনায় কমে যায়। ফলে শর্করার মাত্রা নিয়ে সচেতন থাকা উচিত।
>> রক্তে চিনির মাত্রা কমে গেলে চোখের দৃষ্টি কমে যায়। এরকম হলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। রক্ত পরীক্ষা করে নেয়াও জরুরি।
>> বেশ অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। কারণ এই সমস্যা এই দীর্ঘসূত্রিতা আপনার রক্তে শর্করা বৃদ্ধিকেই নির্দেশ করে।