সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ প্রোফাইল ভিডিও ফিচার সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে আর এই ফিচার কাজ করবে না।
ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ফেসবুকের জন্য নতুন নয়। নতুন কোনো ফিচার চালু করার কাঙ্ক্ষিত সাফল্য না পেলে সেই ফিচার সরিয়ে নেয় প্ল্যাটফর্মটি। এর আগেও এমন দেখা গেছে।
.png)
যেসব ব্যবহারকারী প্রোফাইল ভিডিও ব্যবহার করেছেন, তাদেরকেই নোটিফিকেশন পাঠিয়েছে ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির আগে সেই গ্রাহকদের প্রোফাইল ভিডিও সরিয়ে নতুন প্রোফাইল ছবি সেট করতে। তারা নিজেরা না করলেও নির্দিষ্ট দিনের পর প্রোফাইল ভিডিও কভার ইমেজ নিজে থেকেই আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে। তবে আপনার প্রোফাইলেও প্রোফাইল ভিডিও সেট করা থাকলে তা ডাউনলোড করে ডিলিট করে দেওয়ার সুযোগ দিচ্ছে ফেসবুক।
২০১৫ সালে প্রোফাইল ভিডিও ফিচার নিয়ে আসে ফেসবুক। প্রায় সাত বছর ধরে এই ফিচার উপস্থিত থাকলেও খুব কম সংখ্যক গ্রাহক প্রোফাইল ভিডিও ব্যবহার করেছেন।