[ তথ্য প্রযুক্তি ]
৩২ দেশে স্যাটেলাইট ইন্টারনেট দিচ্ছে ইলন মাস্ক
ফাইল ছবি
বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের স্টারলিংক। এরই মধ্যে ৩২টি দেশ স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আসছে।
সম্প্রতি স্টারলিংক তাদের সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে সুখবর থাকলেও এশিয়া মহাদেশের জন্য নেই। তার মানে আরো অপেক্ষা করতে হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে টুইটারে একটি ম্যাপ শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশিরভাগ দেশ এই সেবার আওতায় আসতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ইন্টারনেট ব্যবহারকারীরা এখনই এই সেবা পাবেন।
.png)
ম্যাপে আফ্রিকা মহাদেশসহ বিশ্বের বাকি দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে কামিং সুন চিহ্ন দিয়ে। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ২০২৩ সাল নাগাদ এসব দেশে স্টারলিংকের ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!