ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

সহকর্মীর যমজ সন্তানের বাবা হলেন ইলন মাস্ক, বাচ্চার সংখ্যা এখন ৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ৭ জুলাই ২০২২
সহকর্মীর যমজ সন্তানের বাবা হলেন ইলন মাস্ক, বাচ্চার সংখ্যা এখন ৯
ইলন মাস্ক এবং শিভন জিলিস। ছবি: সংগৃহীত

টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক এখন ৯ জন সন্তানের পিতা। এর আগে তার সাতটি সন্তানের কথা জানা ছিল। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বরে তার আরও দু’টি সন্তানের জন্ম দিয়েছেন তার প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মী।

৩৬ বছর বয়সি ওই নারী কর্মী ইলনের ভরসাযোগ্য সহযোগীর একজন বলে পরিচিত। গত এপ্রিলেই তিনি এবং ইলন তাদের যমজ সন্তানের পদবি হিসেবে ইলনের পদবি ব্যবহার করার জন্য আদালতে আবেদন করেছিলেন। অনুমান সেই আবেদনপত্রটিই কোনোভাবে ফাঁস হয়ে খবর ছড়িয়েছে।

ইলন মাস্কের সংস্থার ওই শীর্ষ কর্তার নাম শিভন জিলিস। ২০১৭ সাল থেকে তিনি কাজ করছেন ব্রেন চিপ স্টার্টাপ সংস্থা নিউরোলিঙ্কে। নভেম্বরে যমজ সন্তানের জন্ম দেওয়ার পর এপ্রিলে শিভন এবং ইলন আদালতের দ্বারস্থ হন সন্তানের নামের পদবি হিসেবে ‘তাদের বাবার’ পদবি ব্যবহার করার অনুমতি চেয়ে।

Advertisement

আদলতকে তারা আরো জানান, দুই সন্তানের মায়ের পদবি ব্যবহার করা হবে সন্তানদের মিডল নেম বা মধ্যবর্তী নাম হিসেবে। যা সাধারণত নাম এবং পদবির মাঝে ব্যবহার করা হয়। মে মাসে আদালত এলন এবং শিভনের সেই আবেদন মঞ্জুর করেছে।

এ ব্যাপারে ওয়েস্টল আইনি গবেষণা পরিষেবা রিপোর্টে ওই আবেদন এবং তা মঞ্জুর হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

উল্লেখ্য, বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে ধনী ইলন দুই বিয়ে করেছেন। তার প্রাক্তন স্ত্রী কানাডার লেখিকা জাস্টিন উইলসন। তার গর্ভে পাঁচ সন্তানের পিতা হয়েছেন এলন। দ্বিতীয় স্ত্রী কানাডার গায়িকা গ্রিমসের সঙ্গে দুটি সন্তান রয়েছে। ইলনের বয়স এখন ৫১। তার সবচেয়ে বড় সন্তান ১৮ উত্তীর্ণা কন্যা সম্প্রতিই নিজের নাম থেকে মাস্কের পদবী বাদ দেওয়ার আবেদন করেছিলেন আদালতে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!