সোমবার এক অস্ট্রেলিয়ান রেডিওর কাইল অ্যান্ড জ্যাকি ও শোতে অংশ নেন ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। ২০ মিনিটের ওই সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেন। সেখানেই নিজের এ মনোভাবের কথা জানান ইরল মাস্ক।
ইলনকে নিয়ে গর্বিত কিনা এমন প্রশ্নের জবাবে ইরল বলেন, না আমরা এমন একটা পরিবার, যার নানা ধরনের কার্যকলাপের লম্বা ইতিহাস আছে। এমন না যে আমরা হুট করে কিছু একটা করা শুরু করেছি।
.png)
৭৬ বছর বয়সী ইরল বলেন, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে তিন ভাইবোন- ইলন, কিম্বাল, ও টোসকা- দেশবিদেশ ঘুরে বেড়িয়েছেন। তারা অনেক কিছু দেখেছে, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। কিন্তু ইলন আসলে সে সীমা ছাড়িয়ে গেছে।
ইরল মাস্ক জানান, ইলন মাস্ক কখনো নিজের কাজ নিয়ে বেশি খুশি ছিলেন না। কারণ কোম্পানির কাজ বিষয়ে ইলন সবসময় ভাবেন তিনি নির্ধারিত সময়সূচির পেছনে পড়ে গেছেন। ইলন ভাবে আজকের সাফল্য আরও পাঁচ বছর আগে অর্জন করা উচিত ছিল।
ইলন মাস্ক তিনবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী জাস্টিন উইলসন ও অভিনেত্রী টালুলাহ রাইলি'র সঙ্গে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার সন্তানের সংখ্যা নয়জন। এছাড়া সঙ্গীতশিল্পী গ্রাইমস, অভিনেত্রী অ্যাম্বার হার্ডসহ আরও অনেক সেলিব্রিটির সঙ্গে সম্পর্ক ছিল টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতার।