ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

টুইটারের ‘ভুয়া অ্যাকাউন্ট’ প্রসঙ্গে ইলন মাস্কের দাবি নিয়ে সংশয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ২০ আগস্ট ২০২২
টুইটারের ‘ভুয়া অ্যাকাউন্ট’ প্রসঙ্গে ইলন মাস্কের দাবি নিয়ে সংশয়
ফাইল ছবি

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে টুইটারের বিরোধ আরো বাড়ছে। কারণ টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ইলন মাস্ক। তবে এই মামলায় টুইটারে বিদ্যমান ভুয়া অ্যাকউন্ট বের করতে ব্যবহৃত বটোমিটার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট গবেষকরা।

টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলায় নিজেদের পক্ষে তথ্য জোগাড়ে বটোমিটার ব্যবহার করেছিলেন মাস্কের টিম। এটি স্প্যাম ও ফেক অ্যাকাউন্ট ট্র্যাক করতে ব্যবহৃত হয়। টুলটি ব্যবহার করে মাস্কের টিম জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটির ‘দৃশ্যমান অ্যাকাউন্টগুলোর’ ৩৩ শতাংশই ‘ভুয়া অথবা স্প্যাম অ্যাকাউন্ট।’

কিন্তু খোদ বটোমিটারের উদ্ভাবক এবং রক্ষনাবেক্ষনকারী কাইচেং ইয়াং বলেছেন ‘এই সংখ্যা কোনো অর্থ বহন করে না।’ মাস্কের দল ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বের করতে যে মেথডলজি ব্যবহার করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন এই টুলটি ব্যবহার করতে তাকে কিছু জানানো হয়নি।

Advertisement

চলতি বছরই মোট ৪৪ বিলিয়ন ডলারে টুইটার ক্রয়ে কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন মাস্ক। কিন্তু সম্প্রতি চুক্তিটি থেকে বের হয়ে আসার চেষ্টা করছিলেন তিনি। এরপর থেকেই টুইটারের সঙ্গে মাস্কের বিবাদ চলছে। অক্টোবরে ডেলাওয়্যারে এ নিয়ে টুইটার মামলা করবে বলে জানা গেছে। মাস্কের এটি কিনতে হবে কি-না তা নিয়ে বিচারক রায় দিতে পারেন।

গত জুলাইয়ে মাস্ক বলেছিলেন তার আর কোম্পানিটি ক্রয়ের কোনো ইচ্ছা নেই। কারণ তিনি বুঝতে পারছেন না প্লাটফর্মটিতে মানুষের সংখ্যা ঠিক কতো। তখন থেকেই বিশ্বের সবচেয়ে এই ধনী ব্যক্তি ক্রমাগতভাবে দাবি করে আসছেন টুইটারের দেয়া তথ্যের চেয়ে প্লাটফর্মটিতে অনেক বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে।

মাস্কের দায়ের করা পাল্টা মামলার বিষয়টি গত ৫ আগস্ট জনসম্মুখে প্রকাশ হয়। মামলায় মাস্ক দাবি করেন টুইটারের এক তৃতীয়াংশ অ্যাকাউন্টই ভুয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!