ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

রেডমি ৬এ স্মার্টফোন বিস্ফোরণে নারীর মৃত্যু, তদন্তে শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ১২ সেপ্টেম্বর ২০২২
রেডমি ৬এ স্মার্টফোন বিস্ফোরণে নারীর মৃত্যু, তদন্তে শাওমি
ফাইল ছবি

রেডমি ৬এ স্মার্টফোন বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বালিশের কাছে ফোনটি রেখে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। ভারতের দিল্লিতে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। ঐ নারীর একজন আত্মীয় ইউটিউবার মানজিত টুইটারে এতথ্য জানিয়েছেন। বিষয়টির সত্যতা জানতে উদ্যোগ নিয়েছে অভিযুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি।

ইউটিউবার মানজিত বলেছেন, গতকাল রাতে আমার মাসিকে মৃত অবস্থায় পাওয়া যায়, তিনি একটি রেডমি ৬এ স্মার্টফোন ব্যবহার করছিলেন। তিনি ঘুমাচ্ছিলেন এবং ফোনটি তার মুখের কাছে বালিশের পাশে রেখেছিলেন এবং কিছুক্ষণ পর তার ফোনটি বিস্ফোরিত হয়।

টুইটে দাবি করা হয়, ঘুমের সময় বালিশের কাছে স্মার্টফোনটি ছিল। বিস্ফোরণে ফোনটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেছনের অংশ পুড়ে গেছে এবং ব্যাটারিও ফুলে গেছে। ইউটিউবার বিস্ফোরিত ফোনের সেই শেয়ার করা স্ক্রিনশট এবং সেই সঙ্গে নিহতের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার ছবিও শেয়ার করেছেন। 

Advertisement

ঐ ইউটিউবার একটি টুইটে বলেছে, নিহতের পরিবার খুবই সাধারণ, তার ছেলে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে। তারা শুধুমাত্র কল করার জন্য এবং ইউটিউব দেখার জন্য ফোন ব্যবহার করেন। এখন যদি এই ফোন কোম্পানি তাদের ভুল স্বীকার না করে, সরাসরি দায়িত্ব না নেয়, যদি একটি পরিবারকে ন্যায়বিচারের জন্য লড়াই করতে হয় তাহলে লাভ কী।

রেডমি স্মার্টফোনের প্রস্তুতকারণ প্রতিষ্ঠান শাওমি ওই টুইটের উত্তরে বলেছে, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা এই ঘটনাটি দেখছি। শাওমি ইন্ডিয়া জানিয়েছে, ক্রেতার সুরক্ষা সবসময়ই আমাদের কাছে বেশি প্রাধান্য পায়। আমরা যথাসাধ্য এই পরিবারকে সাহায্য করব।

সূত্র: ইন্ডিয়াডটকম

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!