ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাজেট স্মার্টফোন আনছে পোকো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২২:৩৪, ২২ নভেম্বর ২০২২
বাজেট স্মার্টফোন আনছে পোকো
ফাইল ছবি

নতুন বাজেট স্মার্টফোন আনছে পোকো; যেটির মডেল পোকো সি ৫০। সাশ্রয়ী দামের হলেও এই ফোনের ক্যামেরা দুর্দান্ত পারফর্ম করবে। গ্রাহকের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও হবে দুরন্ত।

পোকো সি সিরিজের নতুন এই ফোন হবে পাতলা ডিজাইনের। কিন্তু থাকবে শক্তিশালী ব্যাটারি। যা থেকে চমৎকার ব্যাকআপ মিলবে।

পেকো সি ৫০ ফোনটি তার পূর্ববর্তী প্রজন্ম পেকো সি ৪০ থেকে খুব একটা আলাদা হবে না। তাই সি ৪০ এর ফিচার ও স্পেসিফিকেশনে নজর রাখলেই, সি ৫০ এর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা মিলবে।

Advertisement

সি ৪০ ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল। এই ফোনটিতে পারফরম্যান্সের জন্য অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছিল। যদিও সি ৫০ মডেলের ফোনে সেই জায়গায় থাকতে পারে একটি মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন চিপসেট।

পেকো ব্র্যান্ডটি মূলত শাওমির সাব-ব্র্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!