গুগল ক্লাউড প্রোগ্রাম প্রজেক্টের নিরাপত্তার বিরাট গলদ খুঁজে বের করেছেন এই দুই ভারতীয়। নিজের ব্লগে সেই গলদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তারা। একইসঙ্গে সমস্যার সমাধানের উপায়ও বাতলে দিয়েছেন তারা। আর এই দুই যুবকের এই ভূমিকাকে সম্মান জানিয়েছে গুগল।
শ্রীরাম কেএল ও শ্রীবানেশ অশোক জানিয়েছেন, এসএসআরএফ বাগ বা সার্ভার সাইড রিকোয়েস্ট ফর্জারি বিরাট গলদ। এই নিরাপত্তার ফাঁক ফোকরকে ব্যবহার করে হ্যাকাররা সার্ভারে ঢুকে ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ করতে পারে। সার্ভার হ্যাক করার সময় লিংক পাঠিয়ে পুরো সিস্টেম নিজেদের কব্জায় আনতে পারবে সহজেই।
.png)
এ প্রসঙ্গে শ্রীবানেশ জানিয়েছেন, উপযুক্ত নিরাপত্তা না থাকলে যে কেউ এই প্রোগ্রামে ঢুকে সিস্টেমটির নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে।