ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ফের বাবা হলেন জাকারবার্গ, তৃতীয় মেয়ের নাম প্রকাশ করলেন ফেসবুক বস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ২৪ মার্চ ২০২৩
ফের বাবা হলেন জাকারবার্গ, তৃতীয় মেয়ের নাম প্রকাশ করলেন ফেসবুক বস
তৃতীয় কন্যা সন্তানের সঙ্গে মার্ক জাকারবার্গ- ছবি: সংগৃহীত

তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসে কন্যা সন্তানের বাবা হওয়ার কথা জানান তিনি। সেখানে নিজের মেয়ের নামও জানিয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা।

পোস্টে জাকারবার্গ লেখেন, বিশ্বে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ!

এর আগে, বুধবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেন জাকারবার্গ।

Advertisement

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পরিচয় হয় মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের। ২০০৩ সালে প্রেমের সূত্রপাত হলেও একসঙ্গে থাকতে শুরু করেন ২০১০ থেকে। দুই বছর লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিয়ে করেন তারা।

২০১৫-এ জন্ম হয় তাদের প্রথম সন্তানের ৷ বড় মেয়ের নাম তারা রাখেন ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ ও দ্বিতীয় মেয়ের নাম আগস্ট চ্যান জাকারবার্গ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!