ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

দুই ঘণ্টার ভিডিও আপলোড করা যাবে টুইটারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১৯ মে ২০২৩
দুই ঘণ্টার ভিডিও আপলোড করা যাবে টুইটারে
ফাইল ছবি

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘ব্লু ভেরিফায়েড’ ব্যবহারকারীরা ২ ঘণ্টার (৮ জিবি) দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন। এমন ঘোষণা দিয়ে হঠাৎই সবাইকে চমকে দিয়েছেন প্ল্যাটফর্মটির কর্ণধার ইলন মাস্ক।

ইলন মাস্ক এক টুইটে এই কথা জানিয়েছেন। মাস্কের এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় এর ইতিবাচক প্রক্রিয়া দেখা গেছে। খবর এনডিটিভি

টেক পোর্টাল টেকক্রাঞ্চের মতে, টুইটার কিছু পরিবর্তন আনছে এবং আগের ভিডিও আপলোডের ৬০ মিনিট সীমার পরিবর্তে ১২০ মিনিট করছে। যারা সাবস্ক্রাইব করেছেন তারা ২ জিবির পরিবর্তে ৮ জিবির ভিডিও আপলোড করতে পারবে। যদিও আগে দীর্ঘ ভিডিও আপলোড শুধুমাত্র ওয়েব থেকেই সম্ভব ছিল। কিন্তু এখন এটি আইওএস অ্যাপের মাধ্যমেও সম্ভব।

Advertisement

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘টুইটার হলো নতুন নেটফ্লিক্স।’ অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘খুব ভালো! এটা করার জন্য ধন্যবাদ!’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!