ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কিউআর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ৮ জুলাই ২০২৩
কিউআর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আমাদের দেশেও প্রচুর রয়েছে। অফিস বা অন্যান্য দরকারি কাজ হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, সব ক্ষেত্রেই ব্যবহার হয় এই অ্যাপ। ব্যবহারকারীদের সন্তুষ্ট করতেই অ্যাপটিকে আরো আকর্ষণীয় করে তুলছে মেটা। এবার চ্যাট ট্রান্সফারের জন্য দারুণ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ।

ধরুন, আপনি ফোন পরিবর্তন করবেন। সেক্ষেত্রে কমবেশি সবার চিন্তা থাকে চ্যাট মুছে যাবে না তো? অ্যানড্রয়েড থেকে অ্যানড্রয়েড বা আইওএস থেকে আইওএস ডিভাইসে চ্যাট ট্রান্সফার করা মোটেও কঠিন নয়, তবে মুছে যাওয়ার সম্ভাবনা থাকেই। এই চ্যাট ট্রান্সফারের পদ্ধতি আরও সহজ করলো মেটা। এবার কিউআর কোড স্ক্যান করেই চ্যাট ট্রান্সফার করা যাবে। পুরোনো ফোনের কিউআর কোড স্ক্যান করলেই নতুন ফোনে চলে যাবে চ্যাট ও বড় ফাইল।

হোয়াটসঅ্যাপ কিউআর কোড স্ক্যান করে ডেটা ট্রান্সফারের উপায়-

Advertisement
  • হোয়াটসঅ্যাপ খুলে এবার ক্লিক করুন সেটিংস অপশনে।
  • তারপর চ্যাট অপশনে ট্যাপ কপ্রে চ্যাট ট্রান্সফার অপশনে ক্লিক করুন।
  • এখানে একটি কিউআর কোড চলে আসবে স্ক্রিনের উপর।
  • নতুন ফোন থেকে সেই কিউআর কোডে স্ক্যান করে নিতে হবে।
  • এবার নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।
  • হোয়াটসঅ্যাপে নম্বর ভেরিফাই করে অ্যাকাউন্ট সেটআপ করে নিন।
  • এবার পুরোনো ফোনে ‘Transfer Chat History’ এই অপশনে ক্লিক করে ডেটা ট্রান্সফার শুরু করে দিন।
  • এখানে কিছু পারমিশন দিতে হবে তারপর একটি কিউআর কোড আসবে।
  • নতুন ফোনে কিউআর কোড আসবে, সেটি পুরোনো ফোন দিয়ে স্ক্যান করে নিতে হবে।
  • এবার নতুন ফোনটিকে পুরোনো ফোনের সঙ্গে লিঙ্ক করার জন্য নতুন ফোনে আসা ইনভিটেশন গ্রহণ করুন।
  • চ্যাট ট্রান্সফার হওয়ার সময় উপরে একটি বার দেখা যাবে যেখানে দেখতে পাবেন কত শতাংশ চ্যাট ট্রান্সফার হয়েছে।
  • খেয়াল রাখবেন, এই সময় দুই ফোনই আনলক রাখতে হবে। চ্যাট ট্রান্সফার ১০০ শতাংশ না হওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপ থেকে বাইরে যাওয়া যাবে না। এই সময় মেসেজ এলেও সেটি পজ করা যাবে। যদিও প্রক্রিয়াটি আপনি যে কোনো সময় বাতিলও করতে পারেন।
  • এবার চ্যাট ট্রান্সফার হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!