বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই গুজব ছড়ান অনেকে। এসব বার্তার কারণে বিভিন্ন বিষয়ে ভুল–বোঝাবুঝির পাশাপাশি নেতিবাচক ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। আর তাই চালুর পরপরই ভুয়া তথ্য বা গুজব ছড়ানো অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা শুরু করছে মেটার নতুন অ্যাপ থ্রেডস।
শুধু তা–ই নয়, অ্যাকাউন্টগুলোয় সতর্কতামূলক লেবেলও প্রদর্শন করছে। ফলে অন্য ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে অ্যাকাউন্টগুলো।
.png)
এ দিকে শুক্রবার এক থ্রেডস পোস্টে ইনস্টাগ্রাম হেড অ্যাডাম মোসেরি জানান, রাজনৈতিক কিংবা হার্ড নিউজ প্রমোট করবে না প্লাটফর্মটি। তিনি বলেন, থ্রেডস কখনোই টুইটারকে প্রতিস্থাপন করতে তৈরি করা হয়নি। তিনি আরও বলেন, টুইটার রাজনৈতিক বিষয়গুলোকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। যা থ্রেডস করবে না। সূত্র: ফোর্বস।