ব্যবহারকারীরা যাতে একঘেয়ে না হন এবং তাদের তথ্য সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত নতুন ভাবনাচিন্তা করে চলেছে মেটার এই মেসেজিং অ্যাপ। সম্প্রতি আরো কয়েকটি ফিচার যুক্ত হয়েছে এই অ্যাপে। এবার নিজেদের ওয়েব ভার্সন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ডেস্কটপে হোয়াটসঅ্যাপের ওয়েব পেজটি খুলে কিআর কোডটি নিজের স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হয়।
তবে এবার আর তার প্রয়োজন হবে না। এবার মোবাইল নম্বরটি টাইপ করলেই ওয়েব ভার্সন খুলে যাবে। অর্থাৎ আপনার ফোনের ক্যামেরা সঠিক ভাবে কাজ না করলেও কোনও সমস্যা হবে না।
আপাতত অ্যানড্রয়েডের বিটা ভার্সানে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালু করা হয়েছে। তবে সব ব্যবহারকারীদের জন্য কবে এই ফিচারটি চালু হবে, তা এখনও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়নি। যদিও শিগগিরই ফিচারটি চালু হবে বলেই খবর।
.png)
কীভাবে ফোন নম্বরের মাধ্যমে লগইন করবেন
হোয়াটসঅ্যাপ ওয়েবের অফিসিয়াল পেজে যান। সেখানে কিউআর কোডের নিচে ফোন নম্বর লেখার জায়গা থাকবে। লিংক উইথ ফোন নম্বর অপশনে গিয়ে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি লিখে ফেলুন। এবার নিজের স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করে মেনু থেকে Linked Device অপশনটি বেছে নিন। সেখানে লিংক উইথ ফোন নম্বরে গিয়ে আপনার ব্রাউজার স্ক্রিনে ফুটে ওঠা ৮ নম্বরের কোডটি এন্টা করুন। তাহলেই ব্যবহার করা যাবে ওয়েব ভার্সন।