ডেইমলার ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকেল মালিকানাধীন ভারতবেঞ্জ এবং রিলায়েন্স গোষ্ঠী হাইড্রোজেন বাস সড়কে নামিয়েছে দেশটির সরকার। এটি একটি ইন্টারসিটি বিলাসবহুল কোচ স্টাইলের হাইড্রোজেন জ্বালানি চালিত বাস।
এটি ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ইন্টারসিটি বিলাসবহুল কোচ। এই বাস সর্বোচ্চ ৩০০ হর্সপাওয়ার শক্তি তুলতে পারে বলে দাবি করা হয়েছে। কাস্টমাইজ চেসিসের উপর ভিত্তি করে গাড়িটি বানিয়েছে ভারতবেঞ্জ। গাড়িটি ডিজাইন করেছে রিলায়েন্স গোষ্ঠী।
.png)
জানা গেছে, আগামী ১২ মাস এই হাইড্রোজেন চালিত বাসটি পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে। গাড়িটি সম্প্রতি গোয়ার তালেইগাওতে ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে চতুর্থ এনার্জি টার্নজিসন ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সামনে আনা হয়।
একবার হাইড্রোজেন ফুয়েল ভর্তি হলে টানা ৪০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে বিলাসবহুল বাসটি। যদিও এই দৌড়ে একা নেই ভারতবেঞ্জ বা রিলায়েন্স। চলতি বছর শুরু দিকেই এমন একটি হাইড্রোজেন ইন্টার্নাল কমবাশন ইঞ্জিন ট্রাক নিয়ে আসে অশোক লেল্যান্ড।
ডিজেল চালিত ইঞ্জিনের উপর ভিত্তি করে এই ইঞ্জিন সিস্টেম তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এই বাসে ব্যবহার হবে হাইড্রোজেন ভিত্তিক প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন প্রযুক্তি যা তৈরি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই মর্মে টাটাদের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।