[ তথ্য প্রযুক্তি ]
স্মার্টফোনেই পাবেন ঝড়-বৃষ্টির আগাম খবর
ছবি: সংগৃহীত
বর্তমানে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সার্ফিং, গেমিংসহ অসংখ্য কাজে স্মার্টফোন হয়ে উঠেছে অন্যতম বিকল্প। এতসব সুবিধার মতো আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাবে আপনার স্মার্টফোনেই। ঝড়-বৃষ্টির আগাম খবর স্মার্টফোনে পেতে এখনই নিচের সেটিংস চালু করে নিন-
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আবহাওয়ার সতর্কতা পেতে
>> আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগলে যান।
>> এরপর উপরের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
>> এখন এখানে সেটিং অপশনে ক্লিক করুন।
>> নিচের দিকে স্ক্রোল করে ওয়েদার অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন।
>> এরপর ওয়েদার অন করুন এবং নোটিফিকেশন চালু করে দিন। এখন আপনার ফোনে আপনাআপনি ওয়েদার আপডেট আসতে থাকবে।
আইফোনে আবহাওয়ার সতর্কতা পেতে
>> আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে প্রথমে ফোনের সেটিংসে যান।
>> এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
>> এখন লোকেশন সার্ভিস সিলেক্ট করে ওয়েদার অপশনে ক্লিক করুন।
>> ওয়েদারে গিয়ে এডিট সিটি অপশনে ক্লিক করুন।
>> এখন মোর অপশনে যান এবং নোটিফিকেশন চালু করে দিন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!