ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]
সালতামামি ২০২৩

বছরজুড়ে চ্যাটজিপিটি, এক্স-ই ছিল আলোচনার কেন্দ্রে

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ২৭ ডিসেম্বর ২০২৩
বছরজুড়ে চ্যাটজিপিটি, এক্স-ই ছিল আলোচনার কেন্দ্রে
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

পৃথিবীর ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির জগতেও ঘটেছে অনেক ঘটনা। বিভিন্ন ঘটন-অঘটনের মধ্য দিয়ে পার হয়েছে চলতি বছরের তথ্যপ্রযুক্তি খাত। ২০২৩ সাল ছিল তথ্যপ্রযুক্তির উত্থানের বছর। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় নানা প্রযুক্তি সামনে এসেছে।

বছরজুড়ে সবার আগ্রহের কেন্দ্রে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটির পুরো নাম চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। গত বছরের নভেম্বরে তৈরি হওয়ার পর ২০২৩ সালজুড়েই এটি আলোচনায় ছিল। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ মডেল ‘জিপিটি-৪’ ছিল সবার আগ্রহের কেন্দ্রে। মানুষের মতো কাজ করতে পারে এই ল্যাঙ্গুয়েজ মডেল, দাবি সংস্থার। প্রফেশনাল কাজের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সমান দক্ষ এই মডেল। যে কারণে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে চ্যাটজিপিটি-৪ এর ব্যবহারকারীর সংখ্যা।

Advertisement

টুইটারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি থ্রেডস

সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবেই ‘থ্রেডস’ চালু করে মেটা। পথচলা শুরুর পর ব্যাপক সাড়া ফেললেও ব্যবহারকারীরা সন্তুষ্ট না হওয়ায় প্লাটফর্মটি ঝিমিয়ে পড়ে। এরপর আগস্টে পুনরায় চাঙ্গা করে তুলতে থ্রেডসের একটি ওয়েব সংস্করণ উন্মোচন করে মেটা। কিন্তু তাতেও জমাতে পারেনি!

স্পেসএক্সের রকেট স্টারশিপ

ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের রকেট স্টারশিপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফ্লাইটের পরীক্ষা সম্পন্ন হয়েছে নভেম্বরে। দ্বিতীয়বারের পরীক্ষায় প্রথমবারের তুলনায় তিনগুণ বেশি উপরে উঠতে সক্ষম হয় এ রকেটটি। টেক্সাসের বোকা শিকা স্টারবেস থেকে এই ভারী মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। দুই অংশের যানটি প্রশান্ত মহাসাগরে অবতরণের আগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করবে। স্টারশিপ রকেটটি ৩৩টি ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়।

রাস্তায় নামলো সাইবারট্রাক

ডিসেম্বরে আমেরিকার রাস্তায় নামানো হয় টেসলার আলোচিত ইলেকট্রিক গাড়ি সাইবার ট্রাক। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাকটি প্রকাশ্যে আনা হয়। ২০২৫ সালের মধ্যে আড়াই লাখ সাইবারট্রাক উৎপাদনের লক্ষ্য নিয়েছে। মাস্ক এ প্রসঙ্গে বলেন, ‘এই সাইবারট্রাকের কারণে আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রে ‘টুইটার’

মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক একের পর এক পরিবর্তন এনে বছরজুড়েই আলোচনায় ছিলেন। টুইটারের লোগোয় পাখির বদলে এসেছে ইংরেজি অক্ষর ‘এক্স’। নীল-সাদা ‘থিম’-এর বদলে এসেছে ‘সাদা-কালো’। এখন অবশ্য ‘এক্স’ নামেই টুইটারের পরিচিতি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!