ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বন্ধ করা হলো ২ কোটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ৪ মে ২০২৪
বন্ধ করা হলো ২ কোটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
ফাইল ছবি

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ২ কোটিরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। 

জানা গেছে, গত জানুয়ারি মাসে ৬৭ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ লাখ ২৮ হাজারে। সবচেয়ে বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে গত মার্চে, এ সময় ৭৯ লাখ ৫৪ হাজার অ্যাকাউন্টে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ২০২৪ সালের প্রথম তিন মাসেই ২ কোটি ২৩ লাখ ১০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

যদিও হোয়াটসঅ্যাপ বলছে, তথ্যপ্রযুক্তি আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Advertisement

তবে যে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, সেই ব্যবহারকারী ফলোয়িং মেসেজ দেখতে পারবে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নিয়ম লঙ্ঘন করলেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের বিভিন্ন নির্দেশিকা আরো ভালোভাবে বুঝতে ‘Acceptable Use of Our Services’ বিভাগটি পর্যালোচনা করতে বলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!