একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতেও দুই ধাপ এগিয়ে ১০৮তম থেকে ১০৬তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি কেমন তা তুলে ধরে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা।। প্রতিষ্ঠানটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
.png)
প্রতিবেদন থেকে জানা গেছে, এপ্রিলে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৩ এমবিপিএস ও আপলোড স্পিড ছিল ১০ দশমিক ৮০ এমবিপিএস। এ সময়ে মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৬ মিলিসেকেন্ড।
অন্যদিকে, একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৬ দশমিক ৫২ এমবিপিএস। আপলোড গতি ছিল ৪৫ দশমিক ৩১ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।