[ মজার খবর ]
রেলস্টেশনের ওয়াইফাইতে পর্ন ডাউনলোড!
ছবি: প্রতীকী
যাত্রীদের সুবিধার্থে দেশ- বিদেশের বিভিন্ন রেলস্টেশনে দেওয়া হয় ওয়াইফাই পরিষেবা। কিছু কিছু স্টেশনে সেই ওয়াইফাই ব্যবহার করেই নাকি চলছে দেদার পর্ন ডাউনলোড। এমন ঘটনা ঘটেছে ভারতে। দেশটির এ অবস্থার খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন।
ভারতের রেলস্টেশনে যে ওয়াইফাই চালু রয়েছে, তা চালায় ‘রেলটেল’ নামক একটি সংস্থা। সংস্থা সূত্রে খবর, দক্ষিণ-মধ্য রেলের স্টেশনগুলোর মধ্যে পর্ন দেখায় সবচেয়ে এগিয়ে সেকেন্দরাবাদ স্টেশন। যৌনতা সম্পর্কিত বিষয় ডাউনলোডের নিরিখে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে হায়দরাবাদ, বিজয়ওয়াড়া ও তিরুপতি স্টেশন।
সূত্রের খবর, সেকেন্দরাবাদ ও বিজয়ওয়াড়া স্টেশনে ওয়াইফাইতে মোট যত জিবি ইন্টারনেট ব্যবহার করেছেন স্টেশনে আগত ব্যক্তিরা, তার মধ্যে ৩৫ শতাংশই ব্যবহৃত হয়েছে পর্ন ডাউনলোড করতে।
.png)
তবে সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি রেলের তরফ থেকে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!