তাতে দেখা যাচ্ছে, বেশ রংচঙে একটি ছবি। দুই নারী মুখোমুখি বসে চা খাচ্ছেন। তাদের পরনে শীতের পোশাক। সামনের টেবিলে রাখা চায়ের কাপ। বাম দিকে যিনি বসে আছেন, তার পায়ের কাছেই বসে আছে একটি ইঁদুরও। কিন্তু বলা হচ্ছে, একটি নয়, এই ছবিতে লুকিয়ে আছে আরো ইঁদুর। পাঁচ সেকেন্ডের মধ্যে সেগুলোকে খুঁজে বার করার চ্যালেঞ্জ রইল।
আপাত ভাবে এই ছবিতে একটি ইঁদুর রয়েছে বলে মনে হলেও একটু খুঁটিয়ে দেখলেই চোখে পড়বে আরো একটি ইঁদুর। ছবিটিতে মোট দুইটি ইঁদুরই রয়েছে। দ্বিতীয়টিকে পাওয়া যাবে বাম দিকে বসে থাকা নারীর মাথায়। তার চুলে গা এলিয়ে দ্বিতীয় ইঁদুরটি এমন ভাবে শুয়ে রয়েছে যে প্রথমে দেখে তাকে পোশাকের কারুকার্য বলে ভুল হতে পারে।
.png)
ছবিতে দুইটি ইঁদুর খুঁজে পাওয়া খুব কঠিন নয়। কিন্তু তার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে, তাতেই হার মানতে হচ্ছে অনেককে। বেশির ভাগই মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে চুলে লুকিয়ে থাকা ইঁদুরটি খুঁজে পাচ্ছেন না। দৃষ্টিবিভ্রমের এই ধাঁধা দেখে নানা জনে নানা মন্তব্য করছেন।