ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

পুরু ঠোঁট আরো পুরু করতে নিজের চুমু নিলাম করবেন তরুণী 

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ৬ ডিসেম্বর ২০২২
পুরু ঠোঁট আরো পুরু করতে নিজের চুমু নিলাম করবেন তরুণী 
আন্দ্রেয়া এমিলোভা ইভানোভা। ছবি: সংগৃহীত

ঠোঁটের গড়ন মোটা করাই তার নেশা। ঠোঁট পুরু করতে বার বার ইঞ্জেকশনও নিয়েছেন। পেশায় মডেল বুলগেরিয়ার ঐ তরুণীর নাম আন্দ্রেয়া এমিলোভা ইভানোভা। 

তার দাবি, পৃথিবীর সবচেয়ে পুরু ঠোঁটের অধিকারী তিনিই। সমাজমাধ্যমে তার ওষ্ঠের গুণগ্রাহীর সংখ্যাও নেহাত কম নয়। এবার মডেল ঘোষণা করলেন বড়দিনে নিজের চুমু নিলাম করবেন তিনি।

তার দাবি, নিজের মুখে বদল আনতে ৩২ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে। ২০১৮ সাল থেকে মুখের আদল বদলে ফেলতে ইঞ্জেকশন নেয়া শুরু করেন তিনি। কিন্তু এখনই থামতে রাজি নন। পুরু ঠোঁট আরো পুরু করতে যেমন আরো অস্ত্রোপচার করতে চান তিনি, আগামী বড়দিনে ঠোঁট আরো পুরু করতে ফের বিশেষ ধরনের ইঞ্জেকশন নেবেন। আর তার জন্য দরকার অর্থ। সেই অর্থ সংগ্রহ করতেই নতুন পন্থা নিয়েছেন। 

Advertisement

সমাজমাধ্যমে ২৫ বছর বয়সি মডেল ঘোষণা করেছেন, বড়দিনের আগে যিনি সবচেয়ে বেশি দাম দেবেন, তাকেই চুমু করবেন তিনি। মডেল দাবি করেছেন, দেশ-বিদেশ থেকে বহু মানুষ তাকে বার্তা পাঠান গোপনে। প্রেম নিবেদনও করেন। তাই তিনি নিশ্চিত, বহু মানুষই এই নিলামে অংশ নেবেন।

ইভানোভা জানিয়েছেন, কয়েক বছর ধরে নিয়ম করে হায়ালুরনিক ইঞ্জেকশন নেন তিনি। লাখ লাখ টাকা খরচ হয় তাতে। কিন্তু বার বার এই ধরনের ইঞ্জেকশন নেয়া নিয়ে তাকে সতর্ক করেছেন চিকিৎসকরা। জানিয়েছেন, এ ভাবে ক্রমাগত ইঞ্জেকশন নিয়ে গেলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে যে কোনো দিন। কিন্তু তিনি থামতে রাজি নন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মডেল জানিয়েছেন, পুরু ঠোঁটের পর চিবুক প্রসারিত করতেও অস্ত্রোপচার করাবেন তিনি। শুধু মুখই নয়, এরই মধ্যে স্তনেও একই ধরনের অস্ত্রোপচার করিয়েছেন এই মডেল।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!