ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

রেস্তোরাঁয় ভরপেট খেয়ে হার্ট অ্যাটাকের ভান ধরতেন তিনি

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ১৯ অক্টোবর ২০২৩
রেস্তোরাঁয় ভরপেট খেয়ে হার্ট অ্যাটাকের ভান ধরতেন তিনি
ছবি: সংগৃহীত

একেক দিন একেক রেস্তোরাঁয় গিয়ে ভরপেট খাবার খেতেন। বিল পরিশোধের ঠিক আগেই তিনি হার্ট অ্যাটাকের ভান ধরতেন। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। অবশেষে ধরা পড়ার পর ওই ব্যক্তির ছবি রেস্তোরাঁগুলোতে দেওয়া হয়েছে।

স্পেনের ব্লাঙ্কা অঞ্চলে এমন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এভাবে বিল না দিয়ে অন্তত ২০টি রেস্তোরাঁয় খাবার খেয়েছেন তিনি। দেশটির স্থানীয় পত্রিকা ডেইলি লাউডে এমন এ খবর জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত মাসে একটি রেস্তোরাঁর খাবারের পর কর্মীরা ৩৭ ডলার বিল নিয়ে আসেন। বিল দিয়ে কর্মীরা চলে গেলে ওই ব্যক্তি সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করেন। সে সময় তাকে আটকানো হয় এবং তাৎক্ষণিক বিল পরিশোধ করতে বলা হয়।

Advertisement

তখন তিনি দাবি করেন, হোটেলের কক্ষ থেকে টাকা আনতে যাচ্ছিলেন, কিন্তু কর্মীরা তাকে যেতে দেননি। এ সময় হার্ট অ্যাটাকের ভান করতে শুরু করেন এবং রেস্তোরাঁর কর্মীদের একটি অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। কিন্তু তারা তা না করে পুলিশকে ডাকেন। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে চেনার পর তাকে গ্রেফতার করে।

এর আগে একটি রেস্তোরাঁর একই ঘটনা ঘটনা। সে সময় ওই রেস্তোরাঁর ম্যানেজার গণমাধ্যমকে বলেন, ‘এটি খুব নাটকীয় ঘটনা ছিল। অভিযুক্ত ব্যক্তি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান। এ ঘটনার পর আমরা তার ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি যাতে অন্য সবাই তার থেকে সাবধান থাকেন।’

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানায়, ওই ব্যক্তির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, একটি পোলো শার্ট, ট্রেকিং জুতা এবং সুপরিচিত ব্র্যান্ডের একটি জ্যাকেট। ২০২২ সালের নভেম্বর থেকে তিনি শহরে বসবাস করে আসছেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!