ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শুক্রাণু দাতাই যখন শিশুর বৈধ বাবা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ১৯ জুন ২০১৯
শুক্রাণু দাতাই যখন শিশুর বৈধ বাবা!
ফাইল ছবি

অন্যের শুক্রানুর মাধ্যমে দম্পত্তির সন্তান জন্ম দেয়া নতুন কিছু নয়। তবে শুক্রানু দাতাকেই শিশুর বৈধ বাবা ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার আদালত। মেয়েটির মা যাতে তাকে নিউজিল্যান্ডে নিয়ে যেতে না পারে সে জন্য আদালতের শরণাপন্ন হন ওই বাবা।

এর আগে, মেয়েটির বাবা হওয়ার অধিকার ওই ব্যক্তির নেই বলে রায় দিয়েছিলেন দেশটির নিম্ন আদালত। বিশেষজ্ঞরা বলছেন, মামলাটির এই রায়ের উল্লেখযোগ্য তাৎপর্য রয়েছে। কারণ বাবা হওয়ার দাবি করেন এমন ব্যক্তিদের জন্য এই ঘটনা সুযোগ এনে দিয়েছে।

ওই ব্যক্তির আইনজীবী তাহলিয়া ব্লেয়ার বলেন, এই স্বীকৃতির জন্য পাঁচ বছর ধরে লড়তে হয়েছে তার ক্লায়েন্টকে। তিনি বলেন, এই রায় তাদের জন্যও গুরুত্বপূর্ণ যারা রোমান্টিক জুটি বা নারীর সঙ্গে মিলিত না হয়েই বাবা হতে চান।

Advertisement

দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি এবং শিশুটির মা অবিবাহিত ছিলেন। ২০০৬ সালে ওই নারীকে শুক্রানু দান করার পর তারা পরস্পর বন্ধু হন। এরপর তারা একসঙ্গে শিশুটিকে বড় করতে থাকেন। 

কিন্তু একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এ সময় ওই নারী শুক্রানু দানকারী ব্যক্তিকে শিশুটির বাবা হিসেবে দেখতে অস্বীকার করেন। তিনি শিশুটিকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে চলে যেতে চান। যদিও শিশুটির জন্ম সনদে বাবা হিসেবে ছিল ওই ব্যক্তির নাম এবং তাকে বাবা ডাকতো মেয়েটি। ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। 

বুধবার ওই লোকটিই মেয়েটির বৈধ বাবা বলে রায় দেন অস্ট্রেলিয়ার হাইকোর্ট। একইসঙ্গে শিশুটিকে নিয়ে নিউজিল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!