ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষককে নগ্ন করে পিটিয়েছে জনতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৮, ১৭ জুলাই ২০১৯
ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষককে নগ্ন করে পিটিয়েছে জনতা
ছবি: সংগৃহীত

স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে দিনের পর দিন অশোভন আচরণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে শিক্ষকের বিরুদ্ধে দারুন ব্যবস্থা নিয়েছেন অভিভাবকরা। অভিযুক্ত ওই শিক্ষককে নগ্ন করে মারতে মারতে টেনে থানায় নিয়ে তারা। ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার ইন্দাসে।

অভিযুক্ত ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক দিনের পর দিন স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। দীর্ঘ ছয় মাস ধরে এ কাজ করছিলেন তিনি। প্রধান শিক্ষককে এ বিষয়ে একবার জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু, তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি।

বুধবার আবার অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কথা জানাজানি হতেই স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রথমে তারা স্কুলে এসে বিক্ষোভ দেখান। তারপর অভিযুক্ত শিক্ষককে 'বিবস্ত্র' করে মারতে মারতে থানায় টেনে নিয়ে যাওয়া হয়।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইন্দাস থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা।
 
ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!