ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নৃশংসভাবে জীবন্ত কবর দেয়া হলো নীলগাই (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ৬ সেপ্টেম্বর ২০১৯
নৃশংসভাবে জীবন্ত কবর দেয়া হলো নীলগাই (ভিডিও)
ছবি- সংগৃহীত

প্রায় ৩০০টি নীলগাই গত চার দিনে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিহারের বন দফতরের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, একটি নীলগাই গুলি খেয়ে জখম হয়ে ছটফট করছিল। সেই অবস্থাতেই জীবন্ত কবর চাপা দিয়ে দেয়া হয় তাকে! নিরীহ প্রাণীগুলোর অপরাধ, কৃষকদের ফসল খেয়ে ফেলছিল তারা!

নৃশংস এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছে পশুবিশেষজ্ঞরা। নীলগাই নিরীহ ও শান্ত প্রাণী হিসেবেই পরিচিত। সংখ্যাতেও খুব বেশি অবশিষ্ট নেই আর। এমন একটি প্রাণীকে এতগুলি সংখ্যায় একসঙ্গে এমনভাবে খুন করার ঘটনায় বিচলিত সবাই।

কয়েক দিন ধরেই নীলগাইদের ফসল খেয়ে ফেলার অভিযোগ নিয়ে বন দফতরের দ্বারস্থ হয়েছিলেন বিহারের বৈশালী জেলার গ্রামবাসীরা। তাদের এই সমস্যার সমাধান করতে বন দফতর সিদ্ধান্ত নেয়, নীলগাইগুলোকে দেখামাত্রই গুলি করে মারা হবে। এই সিদ্ধান্তের জেরে, গত চার দিনে এখন পর্যন্ত প্রায় ৩০০-র বেশি নীলগাই খুন হয়েছে বলে জানা গেছে। তাদের গুলি করে মারার জন্য বিশেষ লোকও নিযুক্ত করা হয়েছে বন দফতরের তরফে।

Advertisement

এ দিনও গুলি করে কয়েকটি নীলগাই মারা হলে, তার মধ্যে একটি পুরোপুরি মরেনি। আহত হয়েছিল। অভিযোগ, ওই অবস্থাতেই আহত পশুটিকে গর্তে ফেলে দেয় গ্রামবাসীরা। জীবন্ত অবস্থাতেই কবর দিয়ে দেয়া হয়। তার পরে জেসিবি মেসিন এনে মাটি চাপা দিয়ে নৃশংস ভাবে মারা হয় তাকে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!