শনিবার ভারতের পশ্চিমবঙ্গে উলটপুরাণ উত্তর ২৪ পরগনার গোপালনগরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আহত শাহজাহানের একটি সন্তান রয়েছে। অভিযুক্ত হালিমা বিবি তার প্রতিবেশী। ১০ বছর আগে ইসলামপুরের রাজবর মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পরপরই শাহাজাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে হালিমা।
.png)
তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। এর জেরেই শনিবার রাতে হালিমা বিবির বাড়িতে গিয়েছিল শাহজাহান। সে সময় দরজা বন্ধ করে শাহজাহানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় হালিমা।
এদিকে শাহাজাহানের পরিবার জানায়, শাহজাহান প্রায় সাত বছর ধরে মালয়েশিয়ায় কাজ করেন। বিদেশে থাকা অবস্থায়ই হালিমার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। তখন থেকেই শাহজাহানের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছিল হালিমা।