ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পিছিয়ে গেলো দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ১৬ আগস্ট ২০২০
পিছিয়ে গেলো দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া পিছিয়ে দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তার করোনা শনাক্তের কারণে ২ দিন পিছিয়ে দেয়া হয়েছে এই মহড়া।

রোববার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু হবে। কোভিড- ১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, রোববার থেকে এই মহড়া শুরুর কথা ছিলো। তবে গত শুক্রবার এই প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া এক সেনা কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়ে। ফলে মহড়ার দিন পছিয়ে দেয়া হয়।

Advertisement

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই সামরিক মহড়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করে উত্তর কোরিয়া। এই মহড়াকে ‘যুদ্ধের প্রস্তুতি’ বলে অভিহিত করে দেশটি।

সূত্র- রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!